খবর লাইভ : এবার ভিন রাজ্যের বোর্ডের পরীক্ষাতেও জেলার মুখ উজ্জ্বল করল মেধাবী ছাত্র আকাশ৷ কর্ণাটকের দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় কমার্স বিভাগে প্রথম স্থান অধিকার করেছে আকাশ৷ তার প্রাপ্ত নম্বর ৫৯৬৷ আকাশের সাফল্যের খবরে খুশির জোয়ারে ভাসছে বেলদা থানার ধনেশ্বরপুরের গ্রামবাসীরা৷
সম্প্রতি কর্ণাটকের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়৷ সেই পরীক্ষায় কমার্স বিভাগে প্রথম হয়েছে আকাশ দাস৷ ব্যাঙ্গালুরুর বাসিন্দা হলেও আকাশের পরিবারের সঙ্গে যোগসূত্র রয়েছে পশ্চিম মেদিনীপুরের বেলদার৷ তার বাবা অলককুমার দাস তিন দশক আগে কর্মসূত্রে গ্রাম ছেড়ে বেঙ্গালুরু যান৷ ৩০ বছর ধরে বেঙ্গালুরুর বাড়িই তাঁর ঠিকানা৷ তবে প্রতিবছর সপরিবারে গ্রামের বাড়ি ধনেশ্বরপুরে আসেন৷ বাবা-মায়ের সঙ্গে গ্রামের বাড়ি আসত আকাশও৷ যদিও লকডাউন ও বোর্ডের পরীক্ষার জন্য এই বছর কারওই গ্রামের বাড়িতে আসা হয়নি৷
গ্রামে আসা না হলেও আকাশের সাফল্যের খবরে গর্ববোধ করছে তার পরিবারের সবাই৷ আকাশের জেঠিমা আলোরানি দাস বলেন, ওর এই সাফল্যের খবর পেয়ে আমরা খুবই খুশি৷ আকাশ ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…