অবশেেষ বর্ষা দক্ষিণবঙ্গে

খবর লাইভ : অবশেেষ বর্ষা এসেছে দক্ষিণবঙ্গ। গত ২ দিন ধরেই দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু। সকাল থেকেই মেঘের আনাগোনা আকাশে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে তেমন বর্ষার দাক্ষিণ্য দক্ষিণবঙ্গ পাবে না। বর্ষার বর্ষণ হলেও গুমোট গরম থেকে আপাতত রেহাই মিলবে না।

আরও পড়ুনঃ মহিলাদের সামনের সারিতে আনতে একজনই আছেন, কাকে ইঙ্গিত করলেন স্মৃতি ইরানি?

আকাশে মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। গত কয়েকদিন ধরেই শহরে হালকা থেকে মাঝারি বর্ষণ শুরু হয়ে গিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় শহরে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গুমোট গরম থেকে খুব একটা মুক্তি মিলবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। বর্ষণের কারণে সাময়িক ভাবে তাপমাত্রা কমলেও পরে আবার গুমোট গরম অনুভূত হবে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। স্বাভবিকের থেকে ২ ডিগ্রি কম।
মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করলেও তেমন ভাবে এখনও সক্রিয় হয়ে ওঠেনি। অর্থাৎ বর্ষার স্বাভাবিক বর্ষণের ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কারণ ৩ জুন রাজ্যে বর্ষার প্রবেশ ঘটলেও দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের মত উপযুক্ত পরিবেশ অনেক দেরিতে তৈরি হয়েছে। এখনও পুরোপুরি গতি পায়নি বর্ষা। কাজেই এবার দক্ষিণবঙ্গে বর্ষার বর্ষণে ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago