খবর লাইভ : কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প ঘোষণার পর থেকেই উত্তাল বিহার। বক্সার, নওয়াদা, ছপরা, বেগুসরাই, আরা, মুঙ্গের, জেহানাবাদের মতো এলাকায় ছড়িয়েছে বিক্ষোভ। রেলের পাশাপাশি অবরোধ করা হয় জাতীয় সড়ক। টায়ার জ্বালানো, পাথর ছোড়া, গাড়ি ও ট্রেন ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার ছপরায় একটি ট্রেনে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা।শুধু বিহারেই বিক্ষোভকারীদের তাণ্ডবে রেলের ক্ষতি হয়েছে ২০০ কোটি টাকার সম্পত্তি।
দানাপুর রেল ডিভিশনের ডিআরএম প্রভাত কুমার সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ট্রেনের ৫০টি কামরা এবং পাঁচটি ইঞ্জিন পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। স্টেশন চত্বর এবং অফিসে ভাঙচুর চালানো হয়েছে। এই হিংসাত্মক ঘটনায় সব মিলিয়ে শুধু বিহারেই রেলের ক্ষতি হয়েছে ২০০ কোটি টাকার সম্পত্তি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…