খবর লাইভ : মোদি সরকারের ‘অগ্নিপথ’ নিয়োগ প্রকল্পের বিরোধিতায় দেশের বিভিন্ন প্রান্তে বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে বিক্ষোভ ৷ বিক্ষোভের প্রেক্ষিতে শুক্রবার একের পর এক ট্রেন বাতিল করেছিল রেল। হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল ঘোষণা হয়। কয়েকটি যাত্রীবাহী ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে রেল। শনিবারও বাতিল হল একাধিক ট্রেন।
পশ্চিমবঙ্গ এবং বিহার থেকে যাতায়াতকারী মোট আটটি ট্রেনের চলাচল বাতিল ঘোষণা করল পূর্ব-মধ্য রেল। তালিকায় রয়েছে কলকাতা এবং হাওড়াও। শনিবার বাতিল হয়েছে শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস, জামালপুর-ভাগলপুর-জামালপুর প্যাসেঞ্জার, সাহিবগঞ্জ-দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেস।
এছাড়াও বাতিল হয়েছে হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া-দাড়ভাঙা এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস। এদিন বাতিল হয়েছে কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস।
হাওড়া, আসানসোল, মালদহের একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে। বাতিল হয়েছে মালদহ টাউন-নিউদিল্লি এক্সপ্রেস ট্রেন। এ ছাড়া, বাতিল হয়েছে হাওড়া-দেহরাদূন কুম্ভ এক্সপ্রেস, হাওড়া-পটনা জনশতাব্দী এক্সপ্রেস। এ ছাড়া রয়েছে, সাহিবগঞ্জ-দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেস, জামালপুর-ভাগলপুর প্যাসেঞ্জার ট্রেন, আসানসোল-গয়া মেমু এক্সপ্রেস, আসানসোল-বারাণসী মেমু এক্সপ্রেস, ভাগলপুর-আনন্দ বিহার গরিবরথ ট্রেন।এখনও পর্যন্ত পূর্ব রেলের ১৭টি ট্রেন বাতিল হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের বাতিল হয়েছে ১১ টি ট্রেন। পূর্ব মধ্য রেল-এর ৬৪টি ট্রেন বাতিল হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…