খবর লাইভ : “দিদিকে বলো”র পর এবার “এক ডাকে অভিষেক”! মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি অভিযোগ জানানোর মাধ্যমের ধাঁচেই এবার চালু হচ্ছে “এক ডাকে অভিষেক”। ইতিমধ্যেই এই বিষয়ে জোর তৎপরতা শুরু হয়ে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টারও পড়েছে ডায়মন্ড হারবার লোকসভা এলাকার নানা স্থানে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি সাধারণ মানুষের অভিযোগ জানাতে একটি টোল ফ্রি নম্বরও চালু করা হয়েছে যা হল 7887778877।
আরও পড়ুনঃ ‘অগ্নিপথ’-এ অগ্নিগর্ভ দেশ, শনিবারও বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন
প্রসঙ্গত, ২০১৯ লোকসভা ভোটের পরে রাজ্যে তৃণমূল কংগ্রেস চালু করেছিল “দিদিকে বলো” কর্মসূচি। যে কর্মসূচির মাধ্যমে রাজ্যের বৃহত্তর অংশের মানুষের কাছে পৌঁছে গিয়েছিল তৃণমূল। এবার সেই ধাঁচেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগের নয়া কর্মসূচি। রাজনৈতিক মহলের মতে, দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে গোটা রাজ্যের মানুষের মন বুঝে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার এই কর্মসূচির মাধ্যমে ডায়মন্ড হারবারের মানুষের ঘরে ঘরে পৌঁছতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই নাম দেওয়া হয়েছে “এক ডাকে অভিষেক।
আমফান হোক বা করোনা পরিস্থিতি বিভিন্ন সময়ে নিজের সংসদীয় এলাকায় পৌঁছে যান অভিষেক৷ সেখানে বিভিন্ন সময়েই দেখা যায় তাঁকে৷ এবার এলাকার মানুষের সঙ্গে সরাসরি সংযোগ রাখতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই চালু হচ্ছে এই কর্মসূচি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…