খবর লাইভ : নরেন্দ্র মোদি সরকারে তয়র দ্বিতীয় পর্বের অর্ধেক সময় পেরিয়ে যাওয়ার পরে দলের সমীক্ষা, এখনই দক্ষ হাতে দলের হাল না ধরলে জেতা আসন ধরে রাখা তো দূর, সব মিলিয়ে দু’টির বেশি আসন জেতা সম্ভব হবে না বিজেপির পক্ষে। ওই দু’টি আসনের একটি হল দার্জিলিং এবং অন্যটি বনগাঁ।
লোকসভা নির্বাচন হতে আর দু’বছরও বাকি নেই। এই আবহে সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপি কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, তা নিয়ে অভ্যন্তরীণ সমীক্ষা চালায় বিজেপি এবং সঙ্ঘ পরিবার। সেই সমীক্ষায় দেখা গিয়েছে, অধিকাংশ এলাকায় বিজেপির ভোট ব্যাঙ্কে ধস নেমেছে। এমনকি যে উত্তরবঙ্গকে বিজেপি নেতারা তাঁদের গড় বলে ভাবতে শুরু করেছিলেন, সেখানেও পদ্ম-শিবির থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন ভোটাররা।
রাজ্য বিজেপির পরিস্থিতি যে আশাব্যাঞ্জক নয়, তা মেনে নিচ্ছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তাই দলের পক্ষ থেকে রাজ্য নেতৃত্বকে অবিলম্বে অন্তর্কলহ বন্ধ করে একজোট হয়ে কাজে নামার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ ভাবে জোর দেওয়া হয়েছে পুরনো কর্মীদের দলের মূল স্রোতে ফিরিয়ে আনার প্রশ্নেও।
এ ছাড়া যে বিজেপি কর্মীরা হিংসার জেরে বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছিলেন, তাঁদের উপযুক্ত ত্রাণ ও পুনর্বাসনের বিষয়টি খতিয়ে দেখার উপরে জোর দিতে বলা হয়েছে রাজ্য নেতৃত্বকে। গত কাল থেকে রাজ্যে শুরু হওয়া বুথ স্বশক্তিকরণ অভিযানে প্রথম দফায় ১৫ হাজার বুথকে শক্তিশালী করে তোলার উপরে জোর দিতে বলেছেন কেন্দ্রীয় নেতারা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…