খবর লাইভ : অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে বিহার৷ তার প্রভাব পড়েছে রেল চলাচলে৷ বিহারে আন্দোলনের জেরে রাজ্যে রাজ্যে বাতিল করা হয়েছে বহু দূরপাল্লার ট্রেন৷ এবার বিহারেই বন্ধ করে দেওয়া হল ট্রেন চলাচল৷ রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত ৮টা থেকে পরেরদিন ভোর ৪টে পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন৷
মঙ্গলবার অগ্নিপথ প্রকল্পের ঘোষণার পর থেকেই বিহারে প্রথম এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়৷ পরে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন রাজ্যে৷ গত কয়েকদিন বিহারের বিস্তীর্ণ অংশে ট্রেন-বাস জ্বালানো, রাস্তা অবরোধ, পুলিসের সঙ্গে সংঘর্ষের মতো বহু ঘটনা ঘটেছে৷ অগ্নিপথ আন্দোলনে বিপর্যস্ত রাজ্যে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট, মোবাইল এবং টেলিফোন পরিষেবা। শুক্রবার সন্ধ্যায় বিহার প্রশাসন দু’দিনের জন্য রাজ্যের ১২টি জেলায় এই পরিষেবা বন্ধ রাখার কথা জানিয়ে দেয়।
তবে আন্দোলনকারীদের যাবতীয় রাগ গিয়ে পড়েছে ট্রেনের উপর৷ এই ক’দিনে অন্তত ডজনখানেক ট্রেনে আগুন ধরানো হয়েছে৷ স্টেশনে স্টেশনে চলে ভাঙচুর৷ রেলেরই হিসেবে অন্তত ২০০ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে৷ আন্দোলনকারীদের তাণ্ডবে পড়শি রাজ্যগুলিতে বাতিল করা হয় বহু ট্রেন৷ সমস্যায় পড়েন যাত্রীরা৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…