খবর লাইভ : কোনও সমস্যা হলে সরাসরি জানানো যাবে তাঁকে। প্রয়োজনে পরিচয় গোপন রাখা হবে। প্রতিদিন সময় করে প্রতিটি মানুষের কথা শুনবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন উদ্যোগ ‘এক ডাকে অভিষেক’। পথ দেখিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়। তিনি চালু করেছিলেন, ‘দিদিকে বলো’। অনেকটা সেই ধাঁচেই ডায়মন্ড হারবারের সাংসদের এই উদ্যোগ। সাংসদ হিসেবে গত ৮ বছরে কী করেছেন তিনি, তার খতিয়ান তুলে ধরতে বইও প্রকাশ করেন অভিষেক।
আরও পড়ুনঃ Rajasthan Rules : বিয়ে করার আজগুবি শর্ত জারি রাজস্থানে!
নিজের লোকসভা কেন্দ্রের জন্য ওই হেল্পলাইন নম্বর চালু করেছেন অভিষেক। হেল্পলাইন নম্বরটি হল, ৭৮৮৭৭৭৮৮৭৭। এই নম্বরে ফোন করে ডায়মন্ডহারবারের বাসিন্দারা তাদের মনের কথা বলতে পারবেন। যাবতীয় চাহিদার কথাও জানানো যাবে। একটি পেশাদারি সংস্থা গোটা বিষয়টি দেখভাল করবে।
পৈলানের এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করতে ছাড়েননি অভিষেক। তাঁর কটাক্ষ, মমতা-তৃণমূল যা বলে, তা করে। বিজেপি মানুষকে বোকা বানাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে সাধারণ মানুষের উপর চাপ বাড়াচ্ছে। ইডি-সিবিআইয়ের মতো সংস্থাকে কাজে লাগিয়ে মোদি সরকার নিজেদের স্বার্থসিদ্ধি করতে চাইছে বলে অভিযোগ তোলেন সাংসদ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…