প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই সিট গঠন করে হাইকোর্টে জমা দিল

খবর লাইভ : প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে ৬ সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করল সিবিআই৷ । ১৭ জুনের মধ্যে নাম জানানোর নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ মেনে শুক্রবার হাইকোর্টে ৬ সদস্যের অফিসারের নাম জমা দিয়ে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ ছয় আধিকারিককে নিয়ে একটি সিট গঠন করা হয়েছে। তদন্তকারী দলের মাথায় রয়েছেন এসপি পদমর্যাদার একজন অফিসার। দলে থাকছেন এক জন পুলিশ সুপার, দু’জন ডিএসপি এবং বাকিরা ইনস্পেক্টর পদমর্যাদার। সিট-এর নজরদারির দায়িত্বে থাকবেন নিজাম প্যালেসের সিবিআই দফতরের স্টেশন হেড রাজীব মিশ্র৷

কিন্তু সেই সিটের মাথায় কেন যুগ্ম অধিকর্তা পর্যায়ের অফিসার রাখা হল না, তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, এই মামলায় যুগ্ম অধিকর্তার নেতৃত্ব দিতে কী অসুবিধা রয়েছে?  পরে অবশ্য আদালত নির্দেশ দিয়েছে, দিল্লি থেকে আসা সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা এন বেণুগোপালকে এই তদন্তে নজরদারি এবং তদারকি করতে হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago