অগ্নিপথের বিক্ষোভে পুলিশের গুলিতে প্রাণ গেল বিক্ষোভকারীর, আহত ১৫

খবর লাইভ : সেনা নিয়োগ নীতি ‘অগ্নিপথ’ নিয়ে ক্ষোভে ফুঁসছে গটা দেশ। বৃহস্পতিবার শুক্রবারও বিক্ষোভের সুর আরও ঝাঁঝালো হয়ে উঠেছে। এদিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বিহার, উত্তরপ্রদেশ, বাংলা,দিল্লি, তেলেঙ্গানার বিভিন্ন জায়গা। সেকেন্দ্রাবাদ স্টেশনেই সাতটি ট্রেনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। স্টেশনজুড়ে চলে ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ। ওই ঘটনায় এক আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

আরও পড়ুনঃ প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল,  এক নজরে প্রথম দশ

শুক্রবার দুপুরে সেকেন্দ্রাবাদ স্টেশন আগুন লাগানো হয় একটি যাত্রীবাহী ট্রেনে। পুলিশ সূত্রের খবর, স্টেশন চত্বরে ঢুকে পড়ে আন্দোলনকারীরা ট্রেন পোড়ায়। সে সময় উত্তেজিত জনতাকে ঠেকাতে অন্তত ১৭ রাউন্ড গুলি চালানো হয়। নিহত যুবক তেলেঙ্গনার ওয়ারঙ্গল জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে এদিন মথুরায় সাধারণ মানুষের উপর পাথরবাজির অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। দানাপুর স্টেশনে দানাপুর-ফারাক্কা এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস-সহ অন্যান্য ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেখানেই একদল বিক্ষোভকারী ২৫টি চার চাকার গাড়ি এবং ৬০টি বাইকে ভাঙচুর চালিয়েছে। পাটনার ডিএম জানিয়েছেন, প্রায় ১৫০০ জন আন্দোলনকারী এই ধ্বংসলীলা চালিয়েছে। সিসি ক্যামেরা দেখে আন্দোলনকারীদের চিহ্নিত করা হয়েছে। যাঁদের মধ্যে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago