এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এ বার সল্টলেকে মধ্যশিক্ষা পর্ষদের দফতরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার সকাল নটা নাগাদ সল্টলেকের ডিরোজিও ভবনে সিবিআইয়ের ছয় সদস্যের একটি দল পৌঁছয়। তদন্তের স্বার্থে বিষয়টি অত্যন্ত গোপন রাখা হয়েছিল। তদন্তকারীরা অফিসাররা পর্ষদের আধিকারিকদের সঙ্গে কথা বলছেন । সিবিআই সূত্রে এমনটাই জানানো হয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত প্রয়োজনীয় নথি এবং ফাইল তদন্তকারীরা খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। কাদের কীভাবে নিয়োগপত্র দেওয়া হয়েছিল, কেন দেওয়া হয়েছিল, তা জানতে আধিকারিকদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই।
আরও পড়ুনঃ বাগুইআটিতে তথ্যপ্রযুক্তি কর্মীর মেয়েকে গণধর্ষণের অভিযোগ সহকর্মীর বিরুদ্ধে
এদিকে এদিন এসএসসির গ্রুপ সি মামলায় উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিন্হা-সহ পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। শান্তিপ্রসাদ ছাড়াও নাম রয়েছে এসএসসির তৎকালীন প্রোগ্রামার সমরজিৎ আচার্য, তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার, তৎকালীন সচিব অশোক কুমার সাহা এবং তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। বৃহস্পতিবার সকালে আচমকাই শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে হানা দেয় সিবিআই। সিবিআইয়ের পাঁচ সদস্যের একটি দল এই তল্লাশি অভিযান চালাচ্ছেন। বাড়ির প্রতিটি ঘর, আলমারিতে তল্লাশি চালাচ্ছেন অফিসারররা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের প্রয়োজনীয় নথির সন্ধানেই যে এই আচমকা তল্লাশি তা নিয়ে প্রশ্নের কোনো অবকাশ নেই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…