এবার ত্বহা সিদ্দিকীর বিরুদ্ধে গোলাবাড়ি থানায় এফআইআর দায়ের

খবর লাইভ : বিজেপি নেত্রী নূপুর শর্মার পয়গম্বর মন্তব্য়ে অশান্ত এ রাজ্যও । এরইমধ্যে শিবলিঙ্গ নিয়ে পালটা অবমাননাকর মন্তব্য করে শিরোনামে ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকী । প্রতিবাদ জানিয়ে তাঁর বিরুদ্ধে গোলাবাড়ি থানায় দায়ের হল এফআইআর।পয়গম্বর বিতর্কের মধ্যেই হিন্দু দেবতা মহাদেবকে নিয়ে কটূক্তি ও অপমানজনক মন্তব্য করার জন্য ত্বহা সিদ্দিকীর বিরুদ্ধে গোলাবাড়ি থানায় এফআইআর দায়ের করেন বিজেপি রাজ্য নেতা উমেশ রাই ।

সোমবার লিখিত আকারে তথ্য-সহ অভিযোগ করা হয় হাওড়ার গোলাবাড়ি থানায় । বিজেপি নেতা উমেশ রাই অভিযোগ করে জানান, গতকাল সোশ্যাল মিডিয়াতে তিনি ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকীর একটি ভিডিও দেখেন । যেখানে ওই মুসলিম ধর্মগুরু শিবলিঙ্গ নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তাঁর উচ্চারিত কথা কোনও সনাতনী হিন্দু শুনতে ও সহ্য করতে পারবেন না ।

তাঁর বক্তব্য দেশের হিন্দু সমাজের ভাবাবেগে আঘাত করেছে । তিনি উষ্মা প্রকাশ করে জানান, রাজ্যে দ্বিচারিতা চলছে । ত্বহা সিদ্দিকীর বিরুদ্ধে এদিন গোলাবাড়ি থানায় এফআইআর করে বিজেপি নেতৃত্ব আশাপ্রকাশ করে, ভারতের সংবিধান ও আইন অনুযায়ী ওই ধর্মগুরুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । পীরজাদার গ্রেফতারিও দাবি করা হয় । তাঁরা চান ভারতের আইন ও সংবিধান অনুযায়ীই একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক । যদি পুলিশ এফআইআর অনুযায়ী ব্যবস্থা না নেয় তাঁরা কোর্টে এফআইআর করবেন । ভারতের সংবিধান ও বিচার ব্যবস্থার উপরে তাঁদের আস্থা আছে বলে দাবি করেন বিজেপি নেতা উমেশ রাই । এরপরে প্রয়োজন পড়লে রাস্তায় নেমে আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা ।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago