ন্যাশনাল হেরাল্ড মামলায় পায়ে হেঁটেই ইডি দফতরে রাহুল গান্ধী

খবর লাইভ :ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সত্যাগ্রহ মার্চের পরে পায়ে হেঁটেই ইডি দফতরে হাজির হন রাহুল । তার আগে পূর্ব পরিকল্পিত ভাবে সত্যাগ্রহ মিছিলের আয়োজন করেছিলেন দিল্লি কংগ্রেস কর্মীরা। তবে ‘সত্যাগ্রহ মিছিলে’র অনুমতি না থাকায় পুলিশ কংগ্রেস কর্মীদের আটক করে। আটক কংগ্রেস কর্মীদের প্রিজন ভ্যানে তোলা হয়। ঘটনাটি ঘটে দিল্লি কংগ্রেসের সদর দফতরের বাইরে। প্রিজন ভ্যানে উঠতে উঠতেও কংগ্রেস নেতা-কর্মীদের মুখে ছিল ‘রাহুল গান্ধী জিন্দাবাদ’ স্লোগান।

প্রসঙ্গত, এর আগেও ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল রাহুল গান্ধীকে। তবে সেই সময় তিনি বিদেশে থাকায় হাজিরা দিতে পারেননি। পরে নয়া সমন জারি করে ১৩ জুন ইডি দফতরে হাজিরা দিতে বলা হয় রাহুলকে।

প্রসঙ্গত, গত ১ জুন ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল ও সোনিয়া গান্ধীকে তলব করেছিল ইডি। ৮ জুন ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল সোনিয়ার। তবে তিনি কোভিড আক্রান্ত হওয়ায় সেদিন হাজিরা দিতে পারেননি। পরে সোনিয়াকেও নয়া সমন জারি করা হয় ইডির তরফে। সেই সমন জারির একদিন পরই হাসপাতালে ভর্তি হন সোনিয়া। যদিও কংগ্রেস মুখরপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বারবার জানিয়েছেন, কংগ্রেস ইডিকে সাহায্য করবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago