মুখ্যমন্ত্রীর নির্দেশে গরমের ছুটি বাড়ল ২৬ জুন পর্যন্ত

খবর লাইভ : মুখ্যমন্ত্রীর নির্দেশে গরমের ছুটি বাড়ল আরও ১৩ দিন। ২৬ জুন পর্যন্ত সরকার ও সরকার পোষিত স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল শিক্ষা দফতর। অতিরিক্ত গরমের দহন জ্বালায় ছোটদের পক্ষে স্কুলে আসা খুবই কষ্টকর। তাদের কথা মাথায় রেখেই এমন পদক্ষেপ রাজ্যের।
সূত্রের খবর, সোমবার বিকেলে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে শিক্ষা দফতর। পূর্ব ঘোষণা অনুযায়ী ২ মে থেকে ১৫ জুন পর্যন্ত গরমের ছুটি ছিল দীর্ঘ ৪৫ দিন। এবার তা আরও ১৩ দিন বাড়ানো হল। গরমের তীব্রতা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এখনও বর্ষার দেখে মেলেনি দক্ষিণবঙ্গে। উত্তরে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গ অসহ্য গরমে জেরবার।
রবিবার পানিহাটিতে দণ্ড মহোৎসবে গরমের জেরে প্রাণহানির ঘটনার পরই আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তারপরই আরও ১৩ দিন গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারির পাশাপাশি বেসরকারি স্কুল-শিক্ষা প্রতিষ্ঠানগুলিও যাতে এই নির্দেশিকা মানে, সেই মর্মে স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ জানাবে রাজ্য।

কোভিডের কারণে গত দুবছর স্কুল বন্ধ থাকার পর গরমের ছুটি এগিয়ে আনা নিয়ে বহু প্রশ্ন উঠেছিল। তারপর সেই ছুটি বাড়ানো নিয়েও সরব হয়েছিলেন অনেকে। দাবি উঠেছিল ছুটি কমানো হোক। কিন্তু এর তীব্র গরমের জেরে আরও কিছুদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago