বিল নিয়ে রাজ্যপালকে তীব্র কটাক্ষ ব্রাত্যর

খবর লাইভ : ভোটাভুটিতে রাজ্য বিধানসভায় পাশ হয়ে গেল আচার্য বিল। বিল পেশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বিল পেশ করার সময় রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) কড়া সমালোচনা করার পাশাপাশি রাজ্যপালকে ‘টুইটার পাল’ বলেও কটাক্ষ করেন। সোমবার বিল পেশের সময় বারবার গুজরাটের উদাহরণ টেনে আনেন শিক্ষামন্ত্রী। তিনি স্পষ্ট জানান, গুজরাটেও এই ধরনের বিল আনা হয়েছিল। এদিন ব্রাত্য বসু অভিযোগ করেন, মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে নিয়ম ভেঙে টুইট করেছিলেন রাজ্যপাল। একাধিক বিলও তিনি আটকে রেখেছেন। নিজের পছন্দের লোক, যাঁরা বিজেপি ঘনিষ্ঠ, তাঁদের উপাচার্য হিসেবে বেছে নিচ্ছেন তিনি।

আরও পড়ুনঃ বিধানসভায় পাস হয়ে গেল আচার্য বিল

এই প্রসঙ্গে তিনি নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে ব্রাত্য বসু বলেন, “আমি মন্ত্রী হওয়ার পর ওঁর কাছে ১৬টা ফাইল পাঠিয়েছি। একটা ফাইলের ক্ষেত্রেও সহমত হতে পারেননি। উপাচার্য নিয়োগের ক্ষেত্রে তিনটে নাম পাঠালে, উনি তাঁদের নাম উপাচার্য হিসেবে বেছে নেন না। চতুর্থ একজনের নাম পাঠান, যিনি বিজেপির ঘনিষ্ঠ। উনি কি টুইটার আচার্য নাকি টুইটার পাল? এটাই বুঝতে পারছি না।” উল্লেখ্য, সোমবার বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয় আচার্য বিল। বিলের পক্ষে ভোট পড়ে ১৮২, আর বিপক্ষে ৪০।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago