ভারতের প্রতি কুনজর দিলে উপযুক্ত জবাব দেব:  চিনকে কড়া বার্তা রাজনাথের

খবর লাইভ : অরুণাচল থেকে লাদাখ- দেশের নানা সীমান্তে চিনা আগ্রাসনের অভিযোগ উঠছে বারবার। তবে, দেশের মাটি দখল করতে এলে ভারত যে ছেড়ে কথা বলবে না তা এদিন বুঝিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সোমবার উত্তরাখণ্ডের মুসৌরিতে লাল বাহাদুর শাস্ত্রী (Lal Bahaur Shashtri) ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে অসামরিক ও সামরিক আধিকারিকদের ২৮তম যৌথ প্রশিক্ষণ শিবিরে নাম না করে চিনকে কড়া বার্তা দেন তিনি। বলেন, “আমাদের জমিতে কুনজর দেয়, আমরা উপযুক্ত জবাব দেব।’’ ভারত কখনও কোনও দেশ আক্রমণ করেনি। কারও এক ইঞ্চি জমিও দখল করেনি বলে মন্তব্য করেন রাজনাথ।

সাম্প্রতিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে রাজনাথ বলেন, সরাসরি যুদ্ধ না হলেও তথাকথিত শান্তির সময়ও ‘প্রক্সি যুদ্ধ’ চলাতে থাকে অনেকে দেশ। তবে, ভারত ‘শান্তিপ্রিয় দেশ’।

আরও পড়ুনঃ বিধানসভায় পাশ হয়ে গেল আচার্য বিল
২০২০-তে সীমান্ত বিবাদের আবহে পূর্ব লাদাখের গলওয়ানে সংঘর্ষে জড়ায় ভারত ও চিনা সেনা। কমপক্ষে ২০ জন ভারতীয় সেনা শহিদ হন। তারপর বহুবার সামরিক আলোচনা হয়েছে দু’দেশের মধ্যে। প্যাংগং হ্রদ, গোগরা-সহ কিছু এলাকা থেকে চিনা সেনা সরলেও এখনও কিছু LOC বরাবর কিছু অঞ্চলে চিনা ফৌজ রয়ে গিয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে রাজনাথে মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মত বিশেষজ্ঞ মহলের।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago