খবর লাইভ:উত্তরপ্রদেশের(UTTARPRADESH) লকআপে বন্দি পেটানোর ভিডিএ প্রকাশ্যে আসতেই চাপে যোগী প্রশাসন।ভিডিওতে দেখা যাচ্ছে, লাঠি দিয়ে কয়েক জনকে পেটাচ্ছেন দুই পুলিশকর্মী। একের পর এক লাঠির ঘা পড়ছিল তাঁদের পা থেকে কোমরে।তারা পরিত্রাহী চিৎকার করছিলেন,কিন্তু পুলিশ কর্মীদের সেদিকে কোনও নজর ছিল না।।
এমনই একটি ভিডিও টুইট করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব( AKHILESH YADAV)। ভিডিওটি পোস্ট করার পাশাপাশি উত্তরপ্রদেশে লকআপে বন্দি মৃত্যুর প্রসঙ্গও টেনে এনেছেন তিনি। দাবি করা হচ্ছে,ভিডিওটি উত্তরপ্রদেশের সাহারানপুরের কোতওয়ালি থানার। যাঁদের পেটানো হচ্ছে তাঁরা বিক্ষোভকারী। তাঁদের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে।
অখিলেশ টুইট করে লিখেছেন, ‘লকআপে এই ধরনের ঘটনার বিরুদ্ধে সরব হওয়া উচিত। না হলে ন্যায়বিচার পাবে না ইকবালরা। রাজ্যের পুলিশ প্রশাসন নিয়েও প্রশ্ন তুলেছেন অখিলেশ।তিনি টুইট করেন, ‘লকআপে বন্দি মৃত্যুর ঘটনায় উত্তরপ্রদেশ শীর্ষে। মানবাধিকার লঙ্ঘনে এক নম্বরে। দলিত নিপীড়নেও শীর্ষে। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল। সাহারানপুরের(SAHARANPUR) এসএসপি আকাশ তোমর দাবি করেছেন, এটি সাহারানপুরের ঘটনা নয়। তিনি বলেছেন, ভিডিওটি দেখিনি। তবে আমার জেলায় এই ধরনের ঘটনা ঘটেনি। জানিও না এই ঘটনা কোথাকার। কী কারণে এই ঘটনা তা-ও জানা নেই। তবে এই ঘটনা কোথাকার তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও পুলিশকর্মী দোষী প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…