খবর লাইভ : হরিয়ানায় রাজ্যসভায় ভোটে বড় ধাক্কা খেল কংগ্রেস। হরিয়ানায় ক্ষমতা না থাকলেও বিজেপিকে টক্কর দেওয়ার মত জায়গায় থাকা কংগ্রেস হরিয়ানা রাজ্যসভা নির্বাচনে প্রেস্টিজ ফাইটে হারল। হরিয়ানায় বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী মিডিয়া কোম্পানির মালিক কার্তিকেয়া শর্মার কাছে দলীয় বিধায়করে ক্রোস ভোটিংয়ের জন্য় হেরে গেলেন কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা অজয় মাকেন। কংগ্রেসের বিধায়কের সংখ্যা বেশি থাকলেও ক্রশ ভোটিংয়ে বিজেপি সমর্থিত নির্দলের কাছে হারলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা দিল্লি কংগ্রেসের প্রাক্তন সভাপতি অজয় মাকেন। হরিয়ানার কংগ্রেস বিধায়ক কুলদীপ বৈষ্ঞই ক্রস ভোটিং করেন মাকেনের বিরুদ্ধে। ফলে সেখানকার দুটি রাজ্য়সভার আসনেই জিতল বিজেপি। অথচ ৩৬টা ভোট নিয়ে জয় নিশ্চিত ছিল মাকেনের।
ভোর ৪টে নাগাদ গণনা শেষ হওয়ার পর দেখা যায় কংগ্রেসের মাকেন পেয়েছেন ২৯টি ভোট, সেখানে বিজেপি সমর্থিত নির্দল পেয়েছেন ২৯.৬টি ভোট। কংগ্রেসের বালরাজু কুন্ডুর ভোট বাতিল হয়, এবং নির্দল প্রার্থী বালরাজু কুন্ডু ভোটদানে বিরত থাকেন। পাশাপাশি একটা ক্রস ভোটিংও হয়, ফলে হেরে যান মাকেন। হরিয়ানার দুটি আসনেই জিতল বিজেপি। সেখানকার রাজ্যসভা ভোটে জেতেন বিজেপির দুই প্রার্থী কৃষ্ণনন লাল পানওয়ার ও কার্তিকিয়া।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…