খবর লাইভ : মুকুল রায়কে নিয়ে নিজের আগের সিদ্ধান্তেই অনড় থাকলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷ এ দিন ফের একবার বিধানসভার অধ্যক্ষ জানিয়ে দিলেন, মুকুল রায় বিজেপি-তেই রয়েছেন৷ কলকাতা হাইকোর্ট মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের বিষয়টি নিয়ে নিজের পুনর্বিবেচনার জন্য নির্দেশ দিয়েছিল বিধানসভার অধ্যক্ষ৷ তার পরেও নিজের সিদ্ধান্ত অপরিবর্তিতই রাখলেন বিমান বন্দ্যোপাধ্যায়৷
২০২১ সালের নির্বাচনে বিজেপি-র টিকিটে জয়ী হন মুকুল রায়৷ ২০২১ সালেরই ১১ জুন তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি৷ এর পরই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে বিধানসভার অধ্যক্ষের কাছে আবেদন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ মুকুল রায়ের দলবদলের প্রমাণ হিসেবে বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমে তাঁর তৃণমূলে যোগদানের ভিডিও ফুটেজও জমা দেওয়া হয় বিজেপি-র তরফে৷
তার পরেও অবশ্য এ বছরের ফেব্রুয়ারি মাসে স্পিকার জানিয়ে দেন, মুকুল রায় বিজেপি-তেই রয়েছেন৷ স্পিকারের রায়ে সন্তুষ্ট না হয়ে বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল বিজেপি৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ গত ১১ এপ্রিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিধানসভার স্পিকারকে নির্দেশ দিয়েছিল৷ মুকুল রায়ের তৃণমূলে যোগদানের সাংবাদিক বৈঠকের ভিডিও ফুটেজকেও প্রামাণ্য নথি হিসেবে গণ্য করতে বলেছিল আদালত৷
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…