খবর লাইভ : নামী কেক প্রস্তুতকারক সংস্থার সঙ্গে পর এ বার কেকে-মৃত্যু নিয়ে বিতর্কের কেন্দ্রে থাকা গায়ক রূপঙ্কর বাগচি সম্পর্কে নিজেদের মত প্রকাশ করল কলকাতার নামী রেস্তরাঁ। রূপঙ্করের গাওয়া কোনও গান না বাজানোর সিদ্ধান্ত নিল এই রেস্তরাঁ। যাদবপুরের এই রেস্তরাঁর বাইরে নোটিস লাগিয়ে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, ‘জনস্বার্থ এবং মানুষের বিক্ষোভের কথা মাথায় রেখে রূপঙ্কর বাগচির গান না বাজানোর সিদ্ধান্ত নেওয়া হল। আমরা ক্ষমাপ্রার্থী।’
আরও পড়ুনঃ-মহারাষ্ট্রে শেষ পাঁচ দিনে ৫০ শতাংশ বৃদ্ধি পেল করোনা আক্রান্তের সংখ্যা
এই রেস্তরাঁ খাবারের পাশাপাশি ভিতরের সাজসজ্জা এবং খাওয়ার সময় বাঙালি গায়কদের গান চালানোর জন্য প্রসিদ্ধ। গানের তালিকাতে থাকত রূপঙ্করের গানও। কেকে-কে নিয়ে করা রূপঙ্করের মন্তব্যের ভিত্তিতেই ওই রেস্তরাঁ এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও সেই মন্তব্যের জন্য রূপঙ্কর পরে সাংবাদিক বৈঠক করে লিখিত বিবৃতি পাঠ করেছিলেন। কেকে-র পরিবারের কাছে দুঃখপ্রকাশ করেছিলেন। কিন্তু তার পরও বিতর্ক থামার কোনও লক্ষণ নেই।
এক ধাপ এগিয়ে এই রেস্তরাঁ জানিয়েই দিল যে, তারা আর কোনও ভাবেই রূপঙ্করের গান বাজাবে না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…