খবর লাইভ : উত্তরবঙ্গে ঢুকেছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। মৌসুমী বায়ু উত্তর-পূর্ব ভারতের সব রাজ্য অতিক্রম করে উত্তরবঙ্গে থমকে রয়েছে। দক্ষিণবঙ্গে কোনও সহযোগী সিস্টেম নেই। দক্ষিণবঙ্গে বর্ষার এখনও কোনও পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের পক্ষ থেকে (West Bengal Weather Update)।
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে। আগামী ২-৩ দিন তা আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। ফিল লাইক টেম্পারেচার অনেক বেশি বলে মনে হবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরেও মাঝারি থেকে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ, মঙ্গলবার প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে এবং সিকিমে।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। আজ এবং আগামিকাল, বুধবার নাগাদ বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু-তিন দিন তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পশ্চিমের জেলাগুলিতে গরম একটু বেশি হবে। আজ ও আগামিকাল ঝাড়খন্ড এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের প্রভাব পড়তে পারে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…