ভ্যাপসা গরম আগামী তিন দিন বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে

খবর লাইভ : ভ্যাপসা গরম আগামী তিন দিন বাড়তে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সোমবার জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত এক থেকে দু’ ডিগ্রি বাড়বে দিনের তাপমাত্রা। তার সঙ্গে আর্দ্রতাজনিত প্যাচপেচে গরমও থাকবে।

আরও পড়ুনঃ নাইজেরিয়ার গির্জায় বন্দুকবাজের হামলা, শিশু-সহ ৫০ জনের মৃত্যু

সোমবারই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এই পরিস্থিতিতে তাপমাত্রা আরও বাড়লে আগামী তিনদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসীর অস্বস্তি বাড়বে বলেই অনুমান।
আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর। তবে এখনও উত্তরবঙ্গ ছাড়িয়ে দক্ষিণে এসে পৌঁছয়নি বর্ষা। যদিও সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহবিদেরা জানিয়েছেন বজ্রগর্ভ মেঘ থেকে কোথাও হালকা কোথাও বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এমনকি, ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে। তবে তারপরও থাকছে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বৃদ্ধি পাওয়ার ভয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago