খবর লাইভ : নাইজেরিয়ার একটি গির্জায় বন্দুকবাজের হামলা। হামলায় মহিলা, শিশু-সহ প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন আরও অনেকে।
স্থানীয় এক পুলিশ কর্তা জানিয়েছেন স্থানীয় এক প্রশাসনিক কর্তা ওগুনমোলাসুয়ি ওলুওলে জানিয়েছেন, রবিবার ক্যাথলিক চার্চে প্রার্থনার জন্য বেশ ভিড় হয়েছিল। সেই সময় এক বন্দুকবাজ গির্জায় বাইরে ও ভিতরে এলোপাথারি গুলি চালাতে থাকে। এই হামলায় বেশ কয়েক জন শিশু মারা যায়।
এই হামলার পিছনে কারা জড়িত রয়েছে তা এখনও স্পষ্ট নয়। ওন্ডো নাইজেরিয়ার শান্তিপূর্ণ রাজ্যগুলির মধ্যে একটি। তবে বেশকিছু দিন ধরে সেখানে কৃষকদের মধ্যে অশান্তি চলছে। সেই অশান্তির জেরেই এই হামলা কি না তা খতিয়ে দেখেছে পুলিশ।
এই ঘটনায় শোক প্রকাশ করেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। তিনি জানান, এই জঘন্য কাজ য়েই করুক না কেন, তাকে চিহ্নিত করা হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের প্রতিও সমবেদনা জানান তিনি। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান ওন্ডোর গভর্নর আরাকুনরিন ওলুওয়ারোতিমি আকেরেডলু। তিনি হাসপাতালে জখমদের সঙ্গেও দেখা করেন। তিনি জানান, এই ঘটনা যেন আবার না ঘটে, সেদিকে নজর রাখতে হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…