খবর লাইভ : ফের সুজিত বসু এবং সব্যসাচী দত্তর দ্বন্দ্ব সামনে চলে এল । সব্যসাচী বিজেপি-তে যোগ দেওয়ার পর এই দুই গোষ্ঠীর গোলমালের ঘটনা বন্ধ ছিল। কিন্তু গত বছর ৭ অক্টোবর সব্যসাচীর তৃণমূলের প্রত্যাবর্তনের পরেই ফের মাথাচাড়া দিল সুজিতের সঙ্গে তাঁর দ্বন্দ্ব।
শনিবার রাতে বিধাননগর বিধানসভা এলাকার ত্রিনাথ পল্লি এলাকায় প্রাক্তন কাউন্সিলর প্রবীর সর্দার ও মন্ত্রী সুজিতের অনুগামীদের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। ঘরে ঢুকে সুজিত অনুগামীদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। সুজিত অনুগামীদের অভিযোগ, সুজয় দাস, ঝন্টু, বিকাশ, কুখ্যাত দুষ্কৃতী পচা, আদুরা তাঁদের ওপর হামলা চালিয়েছে। আক্রান্তদের দাবি, দুষ্কৃতীরা বিধাননগরের কাউন্সিলর চামেলি নস্করের অনুগামী। বিধাননগর পুর নির্বাচনের পর সব্যসাচীর হাত ধরেই বিজেপি ছেড়ে এরা তৃণমূলে এসেছিল। এখন তাঁরাই এলাকায় গোলমাল পাকিয়ে অশান্তি তৈরির চেষ্টা করছে।
এই ঘটনায় বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত সুজিত অধিকারী, সন্তু মণ্ডল, জয়ন্ত দাস। এরপরই এলাকায় মোতায়ন করা হয়েছে বিধাননগরের বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই মূল অভিযুক্ত সুজয় দাসকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন।
গোটা ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ তৃণমূল কাউন্সিলর চামেলি। তাঁর দাবি,‘‘যাঁরা এই ধরণের কাজ করেছে, তাঁরা প্রত্যেকেই সমাজবিরোধী। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…