খবর লাইভ : যোগী রাজ্যে ( uttarpradesh) কারখানায় ভয়াবহ বিস্ফোরণের আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের হিমশিম অবস্থা।শনিবার বিকেলের আগুন রবিবার দুপুরেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।এখনও ধিকিধিকি আগুন জ্বলছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। আশঙ্কাজনক অবস্থা আরও ২০ জনের। চোট আঘাত পেয়েছেন আরও প্রায় ২০০ জন। এখনও উদ্ধারকাজ চলছে। উত্তরপ্রদেশের হাপুরের ওই কারখানার ভেতরে অনেকেই আটকে পড়েছেন বলে মনে করা হচ্ছে।
এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (yogi adittyonath)।তিনি টুইট করে লেখেন, “জেলাপ্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন অবিলম্বে ঘটনাস্থলে পৌঁ। এই ঘটনায় আহতদের পরিবারকে সমস্তরকমের সাহায্য করা হবে।”
প্রসঙ্গত, শনিবার হাপুরের ঢোলানায় একটি কারখানায় আচমকাই বিস্ফোরণ ঘটে। এই কারখানাটি নয়াদিল্লি থেকে ৬০ কিলোমিটার দূরে। প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী।এরপরেই শুধু হয় উদ্ধারকাজ।
এই ঘটনায় হাপুরের IG প্রবীণ কুমার (prabin kumar) বলেন, “এই ঘটনার নেপথ্যে যাদের হাত রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। কাউকে রেয়াত করা হবে না।” কিন্তু এই ঘটনা কীভাবে ঘটল? কেনই বা এই বিস্ফোরণ? সেই বিষয়ে বিস্তারিত তদন্ত করছে পুলিশ।কারখানা কর্তৃপক্ষের কোনও গাফিলতি ছিল কিনা, কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক ছিল কিনা এই ধরণের যাবতীয় বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…