খবর লাইভ : আগেই বাজার চড়েছিল। এবার জামাইষষ্ঠীতে আগুন মাছের দর। ইলিশ আর চিংড়ি তো ধরা ছোঁয়ার বাইরে। ফলের বাজারে সেঞ্চুরি করেছে আম ও লিচু। ৩০০ ছাড়িয়ে ৪০০-র পথে জাম।
রুই মাছ
গোটা ৩০০ টাকা
কাটা ৩৫০ টাকা
ভেটকি ৬০০ টাকা
পার্শে ৪০০-৬০০ টাকা
পাবদা ৫০০-৬০০ টাকা
চিতল ৮০০ টাকা
ট্যাংরা ৬০০-৮০০ টাকা
মুরগির মাংস ২২০ টাকা
খাসির মাংস ৭৬০ টাকা
মৎস্য ব্যবসায়ী নিরাপদ দাস বলেন, এমনিতেই মাছের বাজার বেশ চড়া। জামাইষষ্ঠীর বাজারে সব মাছের দামও বেশ কিছুটা বেড়েছে। ব্যবসায়ী রাহুল দাস বলেন প্রতি বছরই জামাইষষ্ঠীর আগের দিন বাজারে চড়া হয়। জামাইয়ের জন্য পাবদা, ইলিশ, চিংড়ি নিয়েছেন বালিগঞ্জের বাসিন্দা সুপ্রভাত মিত্র। বলেন বাজারদর একটু বেশি হলেও কাল জামাই পর্ব। তাই বাজেট যাই হোক জামাইয়ের পছন্দের জিনিস না নিলে কী হয়!
মাছ-মাংসের পর ফলের বাজারও বেশ চড়া
হিমসাগর ৯০-১০০ টাকা
ল্যাংড়া ১০০-১২দ টাকা
চৌষা ১২০ টাকা
লিচু ৯০-১০০ টাকা
কাঁঠাল
ছোটো ১০০-১৫০ টাকা
বড় ২০০-৩০০ টাকা
এবারের মূল্যবৃদ্ধির জামাইষষ্ঠীর বাজারে অন্তত সবজিতে স্বস্তি।
চন্দ্রমুখী আলু ৪০ টাকা
জ্যোতি আলু ৩০ টাকা
পোখরাজ আলু ২৬ থেকে ২৮ টাকা
পিঁয়াজ ৩০ টাকা
আদা ১২০ টাকা
রসুন ১২০ টাকা
টোম্যাটো ১০০ টাকা
কাঁচালঙ্কা ৮০ থেকে ১০০ টাকা
ক্যাপ্সিকাম ১৫০ টাকা
দাম যতই ঊর্ধ্বমুখী হোক একদিনের জামাই আদর বলে কথা। ভিড় সেই মাছের বাজারেই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…