খবর লাইভ : বন্ধুরা মজা করে বলত, আমাদের ‘শিক্ষামন্ত্রী’৷ কারণ তার নামও ব্রাত্য বসু৷ রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে নামের হুবহু মিল থাকা বিষ্ণপুরের ব্রাত্য বসুই এবার মাধ্যমিকে অষ্টম স্থান দখল করে নিয়েছে৷৬৮৬ নম্বর পেয়ে এ বছর বাইশ জন অষ্টম স্থান দখল করে নিয়েছে৷ তাদের মধ্যে অন্যতম বাঁকুড়ার বিষ্ণপুর হাইস্কুলের ছাত্র ব্রাত্য বসু৷ ঘটনাচক্রে, রাজ্যের শিক্ষামন্ত্রীর নামও ব্রাত্য বসু৷
মন্ত্রীর নামের সঙ্গে নিজের নামের মিল থাকায় অতীতেও বন্ধুরা মজা করেছে ব্রাত্যর সঙ্গে৷ ওই ছাত্রের কথায়, ‘বন্ধুরা মাঝেমধ্যেই বলত, আমাদের সঙ্গে শিক্ষামন্ত্রী রয়েছেন!’ মাধ্যমিকে অষ্টম হওয়ার এলাকায় রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছে ব্রাত্য৷
ব্রাত্যর বাবা চণ্ডীদাস বন্দ্যোপাধ্যায় প্রাক্তন সেনাকর্মী৷ তিনি জানালেন, ছেলে বরাবরই স্কুল জীবনে সব পরীক্ষায় এক থেকে তিনের মধ্যে থেকেছে৷ ছেলের নামের সঙ্গে শিক্ষামন্ত্রীর নামের মিল শুনে হেসে ফেলেন গর্বিত বাবাও৷ কিন্তু ছেলের নামকরণের পিছনের কাহিনি কী? চণ্ডীদাস বাবু জানালেন, ‘আমার ভাই পেশায় চিকিৎসক৷ ওই ছেলের নামকরণ করেছিল৷ তখন কি আর জানতাম রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে ওর নাম মিলে যাবে!’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…