খবর লাইভ : কিছু দিন আগেই বাংলা আকাদেমি পুরস্কার পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির নামাঙ্কিত রিট্রিভার্সিপ পুরস্কার দেওয়া চালু হয়েছে এ বছরই। আর প্রথম বছর বাংলার সাহিত্যিকদের পরামর্শে নিরলস সাহিত্যচর্চার জন্য বাংলা আকাদেমি পুরস্কার পেয়েছেন তিনি। সোমবার পুরুলিয়ায় মমতা জানালেন, কুড়মালি ভাষাতেও তাঁর কবিতা রয়েছে। সব আঞ্চলিক ভাষাকেই সম্মান জানায় তাঁর সরকার।
মঙ্গলবার পুরুলিয়ায় কর্মিসভা করেন মুখ্যমন্ত্রী মমতা। সেখানে তৃণমূল সরকারের বিভিন্ন জনমোহিনী প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। তাঁর দাবি, জঙ্গলমহলের প্রভূত উন্নতি হয়েছে তাঁর আমলে। এর পরেই মমতা বলেন,‘‘কুড়মালি ভাষার স্বীকৃতির দাবি ছিল, করে দিয়েছি। আমি নিজেও কুড়মালি ভাষায় কবিতা লিখেছি। আদিবাসীদের জন্য সাঁওতালি ভাষায় পড়াশোনার সুযোগ আমরাই করে দিয়েছি।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…