খবর লাইভ : কালির নিশানায় কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েতের মুখ। সোমবার কর্নাটকের বেঙ্গালুরুতে আয়োজিত কৃষক সম্মেলনে রাকেশের উপস্থিতিতেই প্রবল অশান্তি হয়। সে সময়ই রাকেশের মুখে ছেটানো হয় কালি। সম্মেলনে চেয়ার ভাঙা, হাতাহাতিও চলে। এর জেরে বেঙ্গালুরুর গাঁধী ভবনে আয়োজিত ওই কর্মসূচি কার্যত পণ্ড হয়ে যায়। হাঙ্গামার জন্য বিজেপি শাসিত কর্নাটকের পুলিশকে দায়ী করেছেন উত্তরপ্রদেশের কৃষক নেতা রাকেশ।কেন্দ্রীয় সরকারের তিন বিতর্কিত কৃষি আইনে বিরুদ্ধে কৃষকদের ১৮ মাসের আন্দোলনের অন্যতম মুখ ছিলেন পশ্চিম উত্তরপ্রদেশের জাঠ কৃষকগোষ্ঠী ‘ভারতীয় কিসান ইউনিয়ন’ (বিকেইউ)-এর নেতা রাকেশ। উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার পক্ষেও সওয়াল করেছিলেন তিনি।
বেঙ্গালুরুর সোমবারের ঘটনার নেপথ্যে সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্বই কারণ বলে বেঙ্গালুরু পুলিশের একটি সূত্র জানিয়েছে।




