খবর লাইভ : আপাতত কলেজে অধ্যাপক নিয়োগের পরীক্ষার ইন্টারভিউ পিছিয়ে দিয়ে একটু সময় নিতে চাইছে কমিশন। যার নিজের ফল, পিছিয়ে গেল কলেজ সার্ভিস কমিশনের অধ্যাপক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। সম্প্রতি এক বিজ্ঞপ্তি প্রকাশ করে সে কথা জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন।নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুন মাসের বদলে অধ্যাপক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে জুলাই মাসে।
এই বিক্ষিপ্ত জারি হতেই শুরু হয়েছে জল্পনা। কারণ, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর নাম ওই ইন্টারভিউয়ের তালিকায় রয়েছে।যেহেতু অঙ্কিতা এবং তাঁর বাবা পরেশ অধুনা বিতর্কের কেন্দ্রবিন্দুতে, তাই এই বিষয়টি নিয়েও শিক্ষা-সহ প্রশাসনের বিভিন্ন মহলে ‘অস্বস্তি’ তৈরি হয়েছে।
কিন্তু প্রশ্ন উঠেছে , আদৌ কি একমাসে ওই বিতর্ক খানিকটা থিতিয়ে যাবে ? শিক্ষা দফতরের আধিকারিকদের বক্তব্য, এটা একেবারেই রুটিন সিদ্ধান্ত। এর সঙ্গে মন্ত্রী-কন্যার নামের কোনও সম্পর্ক নেই। পরিকাঠামোগত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এসএসসি-তে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে অঙ্কিতার শিক্ষিকা পদে চাকরি পাওয়া নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন অঙ্কিতা। তাঁর বেতনও ফেরত দিতে বলা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…