Special News Special Reports

মন্ত্রী-কন্যা অঙ্কিতার পাখির চোখ ছিল কলেজ শিক্ষকতায়

0
(0)

খবর লাইভ : স্কুল সার্ভিস কমিশনে (এসএসসি) নিয়োগ ঘিরে বিতর্কের মাঝেই কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ তালিকায় মন্ত্রী-কন্যা অঙ্কিতা অধিকারী।গত ২৬ এপ্রিল কলেজ সার্ভিস কমিশনের তরফে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইন্টারভিউ ছিল। লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের জন্য রাজারহাটে সংস্থার দফতরে হয়েছিল ইন্টারভিউয়ের ব্যবস্থা। সেই তালিকায় নাম ছিল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার। রেজিস্ট্রেশন নম্বর ২০১০৩৩১০। কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইটেও রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক পদে ইন্টারভিউয়ের ওই তালিকা প্রকাশিত হয়েছে। তাতে রেজিস্ট্রেশন নম্বর-সহ নাম রয়েছে অঙ্কিতার। তবে তিনি শেষ পর্যন্ত ইন্টারভিউ দিয়েছিলেন কি না, তা স্পষ্ট নয়।

আরও পড়ুন- ভিক্টোরিয়ার মূল গেটের সামনে মেট্রো স্টেশন তৈরির ছাড়পত্র

তবে আইনি দিক দিয়ে অঙ্কিতার ওই আবেদন করার মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই। স্কুল শিক্ষিকার চাকরি করতে করতে যোগ্যতা থাকলে যে কেউই কলেজে চাকরির জন্য আবেদন করতে পারেন। যেমন একটি চাকরি করতে করতে যোগ্যতা সাপেক্ষে অন্য কোনও চাকরির আবেদন করা যায়। তাতে রীতি বা আইনগত কোনও বাধা নেই। ফলে অঙ্কিতার স্কুলে নিয়োগ নিয়ে যতই বিতর্ক থাকুক বা আদালত তাঁর সম্পর্কে যেমনই রায় দিয়ে থাকুক, অন্যত্র চাকরির আবেদন করতে তাঁর কোনও বাধা নেই। শুধু তা যাবতীয় আইন এবং নিয়মনীতি মেনে অন্যদের মতোই করতে হবে। কিন্তু এসএসসি-র নিয়োগ নিয়ে অঙ্কিতা ইতিমধ্যেই বিপাকে পড়ায় তাঁর কলেজে চাকরির পরীক্ষা ইত্যাদি নিয়েও জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন তুলতে শুরু করেছে রাজনৈতিক বিরোধীরাও।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *