খবর লাইভ : স্কুল সার্ভিস কমিশনের দফতর আচার্য সদন থেকে শনি ও রবিবার বেশ কিছু হার্ড ডিস্ক উদ্ধার করল সিবিআই। সংস্থা সূত্রে খবর, মোট ১০ টি হার্ড ডিস্ক এবং ৬টি আলমারি থেকে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু ফাইলও তাঁরা উদ্ধার করেছে। তদন্তের স্বার্থেই সিবিআই অফিসাররা সার্ভার রুম থেকে এগুলি সংগ্রহ করেন। তদন্তকারী অফিসাররা এইসব হার্ড ডিস্ক এবং নথি খতিয়ে দেখবেন। প্রয়োজন হলে সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য হায়দরাবাদে পাঠানো হতে পারে।
সার্ভার হ্যাকের আশঙ্কায় গত সোমবার, ২৩ মে স্কুল সার্ভিস কমিশনের সদর দফতর আচার্য সদনে ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে দেয় সিবিআই। বাইরে থেকে কোনও ভাবেই যাতে এই রুমের ডেটা অ্যাক্সেস না করা যায় তাই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। সোমবার সিবিআই দুটি ফাইলও উদ্ধার করে। যেখানে ২০০ জনের নাম ছিল। তবে, তাঁরা কারা সেই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সিবিআই। এর আগেই হাইকোর্টের নির্দেশে এই ভবনের ডেটা রুম সিল করে সিবিআই। ওই রুমের বাইরে এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।
নিয়োগ দুর্নীতির মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।এমনকী, আদালতের নির্দেশে ৪১ মাসের বেতনও তাঁকে দুই কিস্তিতে ফিরিয়ে দিতে বলা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…