Special News Special Reports

নেপালের গ্রামে খুঁজে পাওয়া গেল ভেঙে পড়া বিমানের

0
(0)

খবর লাইভ  : নিখোঁজ হয়ে যাওয়ার বেশ কয়েক ঘণ্টা পর অবশেষে খোঁজ মিলল নেপালের যাত্রীবাহী বিমানের। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, নেপালের মুস্তাংয়ের কোবান গ্রামে মিলেছে বিমানের ধ্বংসাবশেষ। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান জানিয়েছেন, বিমানের কী পরিস্থিতি তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। কী ভাবে এমন দুর্ঘটনা হল, তা-ও তদন্ত সাপেক্ষ। (Nepal Airplane Crash Update)

নেপালের স্থানীয়রা সেনাকে জানিয়েছে, তারা এয়ারের ওই যাত্রীবাহী বিমানটি লামচা নদীর মুখে মনোপাথি হিমালের কাছে ভেঙে পড়ে। নেপালের সেনা সেখানে রওনা হয়েছে। উদ্ধারকাজ শুরু হবে। এমনই তথ্য জানা গিয়েছে সেনার মুখপাত্র নারায়ণ সিলওয়াল। জানা গিয়েছে, ওই বিমানে ২২ জন যাত্রী ছিলেন। যার মধ্যে চার জন ভারতীয়।

এদিন সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ বিমানটি আকাশে ওড়ে। তারপরই মাঝ আকাশে আচমকাই বিমানের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যাত্রীদের মধ্যে তিনজন জাপানি নাগরিকও রয়েছেন। বাকিরা সকলেই নেপালের বাসিন্দা বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, পোখরা থেকে জমসন যাচ্ছিল বিমানটি। সেই সময়ই মাঝ আকাশে বিমানটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় জেলার উচ্চপদস্থ আধিকারিক নেত্রাপ্রসাদ শর্মা জানিয়েছেন, মুসতাং জেলায় জমসনগামী ওই বিমানটিকে উড়তে দেখা গিয়েছে। তবে এরপরই বিমানটি মাউন্ট ধৌলাগিরির অভিমুখে ঘুরে যায়। এরপর থেকেই নিখোঁজ বিমানটি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *