আগামী ২৭ জুনের মধ্যে ফলপ্রকাশ হতে চলেছে উচ্চমাধ্যমিকের

খবর লাইভ  : আগামী ২৭ জুনের মধ্যে  ফলপ্রকাশ হতে চলেছে উচ্চমাধ্যমিকের। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলপ্রকাশ করতে চলেছে সংসদ। কলকাতা টিভিকে এমনটাই জানালেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এ বছর ২ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছিল। পরীক্ষার্থী সংখ্যা ছিল ৭ লাখ ৪৫ হাজার।করোনার কথা মাথায় রেখে এবছরই প্রথম হোম সেন্টারে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা।

এ বছর জয়েন্ট এন্ট্রান্স (মেইন) (JEE Main) জন্য উচ্চমাধ্যমিকের (HS) পরীক্ষার দিন বদলাতে হয়। শেষ তিন দিনের পরিবর্তিত সূচি ঘোষণা  করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুন- নেপালের মাঝ আকাশে ৪ ভারতীয় সহ হঠাৎ উধাও বিমান!

কোভিডের কারণে বহুদিন ক্লাস না হওয়ায় চলতি বছরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে সিলেবাস কমানো হয়েছিল। কিন্তু সামনের বছর অর্থাৎ ২০২৩-এ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা পূর্ণ সিলেবাসেই হওয়ার কথা। তবে সময় মতো সিলেবাস শেষ না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিভিন্ন শিক্ষক সংগঠন মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে দাবি জানিয়েছে, ছাত্রছাত্রীদের স্বার্থে দ্রুত বিষয়টি পরিষ্কার করা হোক। যদিও  এ বিষয়ে এখনও পরিষ্কার করে কিছু জানায়নি পর্ষদ এবং সংসদ।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago