খবর লাইভ : মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা। নেপালে মাঝ আকাশ থেকে উধাও যাত্রীবাহী বিমান। গত এক ঘন্টা ধরে বিমানটি’র কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর। জানা গিয়েছে, ওই বিমানে ২২ জন যাত্রী ছিলেন। যার মধ্যে চার জন ভারতীয়। এদিন সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ বিমানটি আকাশে ওড়ে। তারপরই মাঝ আকাশে আচমকাই বিমানের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যাত্রীদের মধ্যে তিনজন জাপানি নাগরিকও রয়েছেন। বাকিরা সকলেই নেপালের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনায় বড় দুর্ঘটনার আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল।
আরও পড়ুন- কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে সরকার চাইছে পরীক্ষা অফলাইনে হোক
জানা গিয়েছে, পোখরা থেকে জমসন যাচ্ছিল বিমানটি। সেই সময়ই মাঝ আকাশে বিমানটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় জেলার উচ্চপদস্থ আধিকারিক নেত্রাপ্রসাদ শর্মা জানিয়েছেন, মুসতাং জেলায় জমসনগামী ওই বিমানটিকে উড়তে দেখা গিয়েছে। তবে এরপরই বিমানটি মাউন্ট ধৌলাগিরির অভিমুখে ঘুরে যায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…