পানিহাটি প্রচেষ্টার স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ চোখে পড়ার মতো

খবর লাইভ  : আজ,  রবিবার পানিহাটি প্রচেষ্টার উদ্যোগে একদিনের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল । এখানে উপস্থিত ছিলেন স্থানীয় পৌরপিতা, ডাক্তার  এবং স্থানীয় বিশিষ্ট সমাজকর্মীগণ ও এলাকাবাসী ।

আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্যসাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনও হয়নি । ফলে যে সমস্ত রোগীর কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকেই সংগ্রহ করতে হয় । এইজন্য রক্তদান একটি মহৎ দান বলে বিবেচ্য হয়।

প্রচেষ্টার 18 তম এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন সবাই।  আসলে গরমের সময় চাহিদার তুলনায় রক্তের যোগান কম থাকায় সমস্যায় পরেন রোগী থেকে হাসপাতাল সবাই। করোনা অনেকটাই নিয়ন্ত্রণে আসায় এবার ফের রক্তদাতারা উৎসাহের সঙ্গে এগিয়ে এসেছেন  রক্ত দিতে। প্রচেষ্টার রক্তদান শিবিরে এদিন প্রায় 60 জন রক্ত দান করেন। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায়, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিরা।

পুরসভার চেয়ারম্যান মলয় রায় বলেন,  যাঁরা আজ রক্তদানে এগিয়ে এলেন তাদের কুর্নিশ জানাই। তাঁদের এই রক্ত দানে উদ্বুদ্ধ হয়ে আরও মানুষ এগিয়ে এলে রাজ্যে রক্তের সঙ্কট মোকাবিলা অনেক সহজ হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago