খবর লাইভ : এ বার এসএসসির দুর্নীতি মামলায় মামলাকারী ববিতা সরকারের কাছে নথিপত্র চেয়ে পাঠাল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে তাঁর সঙ্গে টেলিফোন মারফত যোগাযোগ করা হয় বলেই জানিয়েছেন ববিতা।
যাঁর জন্য চাকরি খোয়ালেন মন্ত্রীকন্যা অঙ্কিতা, তোলপাড় গোটা রাজ্য, এ বার তাঁর সঙ্গেই যোগাযোগ করল6 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ববিতা শনিবার আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘এখনও কোনও সরকারি চিঠি পাইনি। তবে তাঁদের তরফে আমাকে ফোন করে বিষয়টি জানানো হয়েছে। সরকারি চিঠি পেলে বুঝতে পারব কবে যেতে হবে।’’ এসএসসি সংক্রান্ত নথিপত্র তাঁকে প্রস্তুত রাখতে বলা হয়েছে, এমনটাই জানান ববিতা। ডাকা হলে কি মুখোমুখি হবেন সিবিআই আধিকারিকদের? ববিতার সাফ উত্তর, ‘‘ডাকলে তো অবশ্যই যেতে হবে।’’
আরও পড়ুন – কোনও দাদার অনুগামী নয়, খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হোন: অভিষেক
শিলিগুড়ি থেকে কলকাতা হাই কোর্টে চলে আসেন ববিতা। তাঁর মামলায় আদালত যে রায় দিয়েছে, তাতে খুশিও হয়েছেন ববিতা। তাঁর মামলার জেরেই চাকরি গিয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। সামনে এসেছে এসএসসি কেলেঙ্কারি, যা নিয়ে আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই পরেশকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…