সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য হতে আইনগত ভাবে বাধা নেই মুখ্যমন্ত্রীর

খবর লাইভ  : সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য হতে আইনগত ভাবে বাধা নেই মুখ্যমন্ত্রীর। বিষয়টি বিধানসভায় পাশ করালেই চলবে। সংবিধান মতে, নির্বাচিত সরকারের মন্ত্রিসভার অনুমোদিত সিদ্ধান্ত আইন মেনে বিধানসভায় পাশ করালে তা স্বাক্ষর করতে বাধ্য থাকবেন সাংবিধানিক প্রধান রাজ্যপাল। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচার্য হতেই পারেন।

বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে করার প্রস্তাবে বৃহস্পতিবার সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। যদিও এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি রাজ্যপাল জগদীপ ধনখড়। তবে মন্ত্রিসভার এমন সিদ্ধান্তে বিতর্ক তৈরি হয়েছে নানা মহলে। আইনজ্ঞদের কেউ কেউ মনে করছেন, যদি রাজ্য সরকার আইনগত ত্রুটি না রেখে বিধানসভায় এই বিল পাশ করায় সে ক্ষেত্রে রাজ্যপালকে স্বাক্ষর করতেই হবে। কিন্তু এখনকার পরিস্থিতিতে এ রাজ্যে কতটা সম্ভব তা নিয়ে সংশয় থাকছে। বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য এবং রাজ্যপালের সঙ্ঘাত বার বার সামনে এসেছে। সে দিক থেকে ধনখড় বিধানসভার পাশ করা বিলে স্বাক্ষর করবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। আবার যদি স্বাক্ষর করেন, তা হলে নিজের অপসারণের বিলেই তাঁকে সম্মতি দিতে হবে।

আবার ধনখড় বিলে পাশ না করলেও বিকল্প থাকছে শাসকদলের কাছে। যে হেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা সংবিধানের সপ্তম অনুচ্ছেদে যৌথ তালিকাভুক্ত, তাই রাজ্যপালকে এড়িয়ে যাওয়ার পথও খোলা রয়েছে রাজ্যের কাছে। যদিও তা কিছুটা জটিল পদ্ধতি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago