টলিপাড়ার আর এক অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর মৃত্যু কিসের জন্য, নেপথ্যের কারণ কী?

খবর লাইভ  : শহরে আবার এক অভিনেত্রীর রহস্যমৃত্যু। অভিনেত্রী পল্লবী দে এবং মডেল বিদিশা দে মজুমদারের পর এ বার টলিপাড়ার আর এক অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁর পাটুলির বাড়ি থেকে। পরিবার সূত্রে খবর, বিদিশার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মঞ্জুষা। তাঁর মায়ের দাবি, বিদিশার মৃত্যুর পরই হতাশায় ভুগতে শুরু করেছিলেন অভিনেত্রী। তার জেরেই আত্মহত্যা। যদিও পুলিশ এই ঘটনায় কোনও সুইসাইড নোট পায়নি। অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।

মঞ্জুষা টলিউডে কাজ করছেন বহু দিন ধরেই। একটি টিভি চ্যানেলে ধারাবাহিকে অভিনয় করতেন। পাশাপাশি থিয়েটারেও অভিনয় করতেন তিনি। বিদিশার মৃত্যুর ঠিক দু’দিনের মাথায় তাঁর বন্ধু মঞ্জুষার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

শুক্রবার মৃত অভিনেত্রী মঞ্জুষার মা বললেন, ‘‘এদের সামনে প্রচুর পয়সার হাতছানি। এরা ভাবে, যা খুশি তাই করব। আমার মেয়েও সব সময় উপরে ওঠার চিন্তা করত। সেটাই কাল হল।’’ প্রথমে পল্লবী এবং তার পর বিদিশার মৃত্যুর পরই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন মঞ্জুষা। তাঁর মায়ের কথায়, ‘‘ও শুধু বলত বিদিশার কথা। ওরা খুব বন্ধু ছিল। ও চলে যাওয়ার পরই মৃত্যুর বাসনা আরও বেশি জেগে ওঠে আমার মেয়ের মধ্যে।’’ তাঁর দাবি, ‘‘ও আমাকে বলেছিল, ‘পল্লবীর বাড়িতেও সাংবাদিকরা এসেছিল, তোমার বাড়িতেও আসবে।’ আমি ওকে কত করে বোঝাতাম। কোনও লাভ হল না।’’

মঞ্জুষার মায়ের দাবি, মেয়ে চার-পাঁচ দিন আগেই বাপের বাড়িতে এসেছিল। তাঁর কথায়, ‘‘বিদিশা ওর বান্ধবী ছিল। একসঙ্গে ওরা অনেক কাজ করেছে। কাল সারা দিন বিদিশার কথাই বলছিল। বার বার বলছিল, আমিও বিদিশার মতো করব। কালও শ্যুটিং সেরে এসেছিল।’’

একই সঙ্গে মঞ্জুষার মা প্রশংসা করেছেন তাঁর জামাইয়েরও। বলেছেন, ‘‘আমার জামাই খুব ভাল মানুষ।’ বিয়ের পর জামাই বলত যে এত কাজ একসঙ্গে করতে হবে না। এই ইন্ডাস্ট্রিতে ছিল বলে শরীর রোগা রাখত, খাওয়া-দাওয়া কম করত। আমিও বলতাম, ভাল করে খাওয়া দাওয়া করতে। না খেলে শরীর খারাপ হবে। কিন্তু তার আগেই ও নিজেকে শেষ করে দিল।’’

মঞ্জুষার মা বলেন, ‘‘জামাই ওকে দিন দুই আগে নিতে এসেছিল। মাত্র ছ’মাস আগে ওদের বিয়ে হয়েছে। কাজের জায়গায় হতাশা ছিল। ঠিক মতো কাজ পাচ্ছিল না। জামাই বলত, ‘এখন অত চিন্তার কিছু নেই। কাজ না পেলে না পাবে। ছেলে-মেয়ে হোক। তার পর আবার চেষ্টা করবে।’ জামাইয়ের কথা ওকে বললে, আমাকে বলত, ‘তুমি তোমার জামাইকে নিয়ে থাকো। আমি চললাম।’’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago