International Special News Special Reports

ফের ইউক্রেনে সাধারণ নাগরিকদের খুনের অভিযোগ রুশ ফৌজের বিরুদ্ধে

0
(0)

খবর লাইভ : ফের ইউক্রেনে সাধারণ নাগরিকদের খুনের অভিযোগ উঠল হামলাকারী রুশ ফৌজের বিরুদ্ধে। পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের ওই শহরের মেয়র আলেকজন্ডার স্টাইউক জানিয়েছেন, গত তিন সপ্তাহের যুদ্ধে সেখানে দেড় হাজারেরও বেশি অসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।রুশ বাহিনীর ধারাবাহিক গোলা ও ক্ষেপণাস্ত্র বর্ষণের ফলে শহরের ৬০ শতাংশই ধ্বংস হয়ে গিয়েছে বলে তাঁর অভিযোগ।

আরও পড়ুন- সিবিআইয়ের এসএসএসসি দুর্নীতি মামলার তদন্তে ইডি

স্টাইউক বলেন, ‘‘এখনও ১২-১৩ হাজার অসামরিক নাগরিক আটকে রয়েছেন শহরে। তাঁদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত।’’ এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার পশ্চিমি দুনিয়ার কাছে মাল্টিপল রকেট সিস্টেম-সহ ভারী অস্ত্রশস্ত্র পাঠানোর আবেদন জানিয়েছেন। তিনি বলেন, ‘‘খারকিভ এবং ডনবাস অঞ্চল জুড়ে তাণ্ডব চালাচ্ছে রুশ সেনা।’’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান ঘোষণার আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে (যাদের একত্রে ডনবাস বলা হয়) স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। কিভ এবং খারকিভে ইউক্রেন ফৌজের প্রত্যাঘাতে পিছু হটার পর গত ৬ মে থেকে লুহানস্ক দখলের জন্য নতুন করে অভিযানে নেমেছে রুশ ফৌজের ৪ এবং ১৩ নম্বর ট্যাঙ্ক রেজিমেন্ট।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *