খবর লাইভ : আমেরিকার টেক্সাসের একটি প্রাথমিক স্কুলে বন্দুকবাজের গুলিচালনায় নিহত ১৮ পড়ুয়া-সহ কমপক্ষে ২১ জন। আহত বহু। টেক্সাসের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার এই ঘটনা ঘটে। হামলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অভিযুক্ত কিশোর বন্দুকবাজের। একটি বিবৃতি জারি করে এ তথ্য জানিয়েছেন ওই রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট।
টেক্সাস প্রশাসন সূত্রে খবর, ইউভালডে কাউন্টির প্রাথমিক স্কুলে গুলিচালনার ঘটনায় অভিযুক্ত কিশোরের নাম ১৮ বছরের সালভাদর র্যামোস। মঙ্গলবার একটি হ্যান্ডগান এবং রাইফেল নিয়ে স্কুলে ঢুকে পড়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন ২১ জন। তাঁদের মধ্যে ১৮ জন শিশুও রয়েছে। এ ছাড়াও অনেকে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আমেরিকার সংবাদমাধ্যমের দাবি, টেক্সাসের ইতিহাসে এ ধরনের হামলা আগে কখনও হয়নি। এমনকি, গত এক দশকের মধ্যে আমেরিকার ইতিহাসে এটিই অন্যতম বড় হামলা। ঘটনার পর টুইট করে শোকবার্তা জানান টেক্সাস গভর্নর। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে একজোট হয়ে থাকারও আর্জি জানিয়েছেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…