বিজেপি বিধায়করা ছাড়াই স্ট্যান্ডিং কমিটির বৈঠক, আদালতে যাবেন বলে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

খবর লাইভ  : জেলায় জেলায় উন্নয়নমূলক কাজের পরিস্থিতি খতিয়ে দেখতে সফর শুরু করেছে পাবলিক ওয়ার্কস এবং পাবলিক হেলথ্ ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডিং কমিটি। পশ্চিম মেদিনীপুর ঘুরে মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুরে দিঘা উন্নয়ন পর্ষদের সভাঘরে বৈঠকে বসেন তারা। কিন্তু সেই বৈঠকে বিজেপি বিধায়কদের ডাকা হয়নি বলে অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নিজের ক্ষোভের কথা জানিয়ে একাধিক টুইট করেন শুভেন্দু। আগামী ৬ জুন আদালতে যাবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন।

টুইটারে শুভেন্দুর দাবি, ‘মঙ্গলবার বিকেল সাড়ে তিনটেয় দিঘার ডিএসডিএ স্ট্যান্ডিং কমিটির বৈঠক আয়োজিত হয়েছে। বৈঠকের উদ্দেশ্য, বিভিন্ন দফতরের উন্নয়নমূলক কাজকর্মের পর্যবেক্ষণ ও তদারকি করা। যেখানে জেলার সমস্ত বিধায়ককে আমন্ত্রণ জানানোর নির্দেশ দিয়েছেন পিডব্লিউডি’র জয়েন্ট ডিরেক্টর। কিন্তু বৈঠকে কেবলমাত্র তৃণমূল বিধায়কদেরই আমন্ত্রণ জানানো হয়েছে।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago