আজ সিবিআইয়ের মুখোমুখি হবেন অনুব্রত ?

খবর লাইভ : গরু পাচার মামলার পর ‘ভোট পরবর্তী হিংসা’। আবার সিবিআই তলব করল তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে। কিন্তু প্রশ্ন হল, মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মুখোমুখি হবেন কি কেষ্ট?

বৃহস্পতিবারই কলকাতার নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে হাজির হয়েছিলেন তিনি। তার পর ফেরেন নিজের বীরভূমের বাড়িতে। তাঁকে মঙ্গলবার দুপুর ১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে।

আরও  পড়ুন- ক্ষোভে ফুটছে শুভেন্দুর নিজের গড় নন্দীগ্রাম, গণইস্তফার হুমকি

বীরভূমে অনুব্রতর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, মঙ্গলবার হয়তো সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের সামনে হাজিরা দিচ্ছেন না তিনি। কারণ হিসেবে জানা যাচ্ছে, তাঁর শারীরিক অসুস্থতা। সে ক্ষেত্রে কেন তিনি হাজির হতে পারলেন না, সেই কারণ জানিয়ে অনুব্রতর আইনজীবী যেতে পারেন সিবিআই কার্যালয়ে।

‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় এর আগেও অনুব্রতকে তলব করেছিল সিবিআই। তখন গোয়েন্দাদের মুখোমুখি হননি তিনি। কিন্তু গরুপাচার মামলায় নির্দিষ্ট সময়ের দু’দিন আগে, বৃহস্পতিবারই অনুব্রত নিজাম প্যালেসে গিয়ে সিবিআইয়ের কাছে হাজিরা দেন। তার পর শারীরিক পরীক্ষানিরীক্ষা করিয়ে ফেরেন বীরভূমে, নিজের বাড়িতে। এর পরই মঙ্গলবার হাজিরা দেওয়ার নির্দেশ পৌঁছয় অনুব্রতর কাছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago