খবর লাইভ : সিবিআই এবং ইডি-র মতো সংস্থা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক বার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার দেশকে ‘এজেন্সি রুল’ থেকে বাঁচাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে স্বায়ত্তশাসন দেওয়ার দাবি জানালেন তিনি।
সোমবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘‘বিরোধীদের অপদস্থ করছে করা হচ্ছে। সব ব্যাপারে এজেন্সি ব্যবহার করে তুঘলকি কায়দায় সরকার চালাতে চাইছে কেন্দ্র। আমি তো চাই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে স্বায়ত্তশাসন দেওয়া হোক।’’




