অর্জুন সিং তৃণমূলে ফিরতেই ব্যারাকপুরে বিজেপির সাংগঠনিক পদে শুভেন্দু অধিকারী

খবর লাইভ  : অর্জুন সিং তৃণমূলে ফিরতেই ব্যারাকপুরে বিজেপির সাংগঠনিক পদে বেশ কিছু রদবদলের সিদ্ধান্ত নেওয়া হল। দলীয় সূত্রের খবর, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংগঠনিক দায়িত্ব পাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার দলের কর্মসমিতির বর্ধিত বৈঠকে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। বুধবার, ২৫ মে ব্যারাকপুরে বিজেপির সাংগঠনিক বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। আগামী ৩০ মে ব্যারাকপুরে জনসভা করার কথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভার আগেই ব্যারাকপুরে সংগঠনের হাল বুঝে নিতে চান শুভেন্দু।

আরও পড়ুন- বাংলায় স্বাগতম, জাপানে পা দিয়েই চমকে গেলেন মোদি!

বিজেপির অন্দরের খবর, এদিনের বৈঠকে রাজ্য নেতৃত্ব শুভেন্দুকেই ব্যারাকপুরের দায়িত্ব নিতে বলেছেন। শুভেন্দু তাতে রাজিও হয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্বের চূড়ান্ত অনুমোদন নিয়েই শুভেন্দু কাজে নেমে পড়তে চান। এই বৈঠকে রাজ্য এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলার নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব, দলের আইটি সেলের নেতা অমিত মালব্য প্রমুখ। দিল্লি থেকে বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন দলের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ।

বৈঠক শেষে উত্তর ২৪ পরগনার বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র বলেন, একজন কর্মী যাওয়া মানেও দলের ক্ষতি। বিজেপিতে আসা সোজা, কিন্তু দলে টিকে থাকা কঠিন। অন্যদল থেকে আসা অনেকেই বিজেপির নীতি ও আদর্শ মেনে চলতে পারেন না। তাই তাঁরা চলে যান। যাঁরা ঘাম ঝরিয়ে দলটা করেন, তৃণমূলের মার খেয়েও বিজেপির পতাকা তুলে ধরেন, তাঁরাই দলের আসল শক্তি। তাঁরা দলে ছিলেন, আছেন, থাকবেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago