খবর লাইভ : ঘুটঘুটে অন্ধকার ঘরের ভিতরটা। জানলা দিয়ে যাতে আলো, হাওয়া না ঢোকে তার জন্য সব জানলা মোটা প্লাস্টিকে ঢাকা। ঘরে অক্সিজেন ঢোকার কোনও উপায় ছিল না। একেবারে নিশ্চিদ্র অন্ধকূপে পরিণত করে ফেলা হয়েছিল গোটা ঘর। ভিতরে তীব্র ঝাঁঝালো গন্ধে দম বন্ধ হয়ে আসার জোগাড়। গোটা ঘর যেন একটা গ্যাস চেম্বার।
রান্না ঘরে গ্যাস সিলিন্ডারের নব খোলা। সেখান থেকে তখনও গ্যাস বেরোচ্ছিল। ঘরে ঢুকেই যাতে কেউ বিপদে না পড়েন, তাই দরজার কাছেই রাখা ছিল সুইসাইড নোট। এবং তাতে লেখা সতর্কবাণী— ‘বি কেয়ারফুল হোয়াইল রিমুভিং দ্য কার্টেন বিকজ রুম ইজ ফুল অব হ্যাজার্ডাস গ্যাস। ডু নট ইনহেল
মৃত্যুর আগে সাবধানবাণী! যাতে উদ্ধারকারীরা বিপদে না পড়েন। এমন একটা সুইসাইড নোট দেখে পুলিশও আঁতকে উঠেছে।স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, মহিলার নাম মঞ্জু। তাঁর দুই মেয়ে অংশিকা এবং অঙ্কু। দিল্লির বসন্ত বিহারের বাসিন্দা তাঁরা। স্থানীয়রা মঞ্জুদের সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকতেই তিন জনের দেহ মেলে।
মঞ্জুর স্বামী গত বছরের এপ্রিলে কোভিডে মারা যান। তার পর থেকেই পরিবারটি মানসিক অবসাদে ভুগছিল বলে দাবি স্থানীয়দের। মঞ্জু অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। কেন আত্মহত্যা করল তিন জন, এই ঘটনার পিছনে অন্য কোনও রহস্য আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…