৫০ লক্ষে তেজস্ক্রিয় পদার্থ  বিক্রি করতে গিয়ে ধৃত অবসরপ্রাপ্ত বিডিও !

খবর লাইভ  : তেজস্ক্রিয় পদার্থ বিক্রির কারবারে জড়িত থাকার অভিযোগে এক অবসরপ্রাপ্ত ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও)। ওই কারবার সম্পর্কে গোপন সূত্রে খবর পেয়েই আগেই চার জনকে গ্রেফতার করেছিলন পুলিশ। উদ্ধার হয়েছিল তেজস্ক্রিয় পদার্থটি। এর পর ধৃতদের জেরা করেই বি়ডিওর সম্পর্কে জানা যায়। শনিবার রাতে হুগলির শ্রীরামপুর থানার প্রভাসনগর থেকে তাঁকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। রবিবার ধৃতকে আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

পুলিশ সূত্রে খবর, ওই অবসরপ্রাপ্ত বিডিওর নাম সুধন্য দে। অরুণাচলের বিডিও ছিলেন সুধন্য। হুগলির হরিপাল থানার বাহিরখণ্ডের পশ্চিমপাড়ায় তাঁর বাড়ি। পুলিশ জানিয়েছে, জেরায় সুধন্য দাবি করেছেন, রাজারহাটের এক ব্যক্তি তাঁকে ওই তেজস্ক্রিয় পদার্থটি দিয়েছিলেন বিক্রির জন্য। দীর্ঘ দিন ধরেই প্রত্নতাত্ত্বিক সামগ্রী কেনাবেচায় ওই ব্যক্তি জড়িত বলে পুলিশকে জানিয়েছেন সুধন্য।

ওই তেজস্ক্রিয় পদার্থের কেনাবেচা করতে গিয়ে আগের সপ্তাহে শনিবার রাতে বর্ধমান শহরের পারবীহাটা এলাকা থেকে তিন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের নাম আশিস বন্দ্যোপাধ্যায়, নিমাই দাস ও পার্থ পাল। তাঁদের থেকে উদ্ধার হয় ৯৪৩ গ্রাম ওজনের ওই তেজস্ক্রিয় পদার্থটি। সেটি উদ্ধারের পর পাঠানো হয় কলকাতার ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারে। এর পর ওই তিন ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তেজস্ক্রিয় পদার্থটি এক জনকে ৫০ লক্ষ টাকায় বিক্রির উদ্দেশ্য ছিল তাঁদের। জেরায় এই কারবারের সঙ্গে জড়িত আরও এক ব্যক্তির খোঁজ পায় পুলিশ। শ্রীরামপুরের বাসিন্দা শিউজি পাণ্ডে নামে ওই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago