খবর লাইভ : অর্জুন সিং তৃণমূলে যোগ দেওয়ার পরেই তাঁকে নিয়ে ব্যারাকপুর লোকসভায় জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩০ মে ব্যারাকপুর লোকসভার অধীন শ্যামনগরে অন্নপূর্ণা জুটমিলের মাঠে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই সভাতেই অর্জুনের বিধায়ক পুত্র তৃণমূলে যোগ দিতে পারেন।
২০১৯ সালে বাবা অর্জুন বিজেপি-তে যোগ দিয়ে ভাটপাড়ার বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। ২০১৯ সালের লোকসভা ভোটের সময়তেই ভাটপাড়ার বিধানসভার উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন পান অর্জুন পুত্র।
প্রথম বার দাঁড়িয়েই জয় পান পবন। ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত বিজেপি বিধায়ক ছিলেন তিনি। ২০২১ সালের বিধানসভা ভোটে ফের ভাটপাড়া থেকে প্রার্থী হন পবন। সেবার ব্যারাকপুর লোকসভার ছ’টি আসনে বিজেপি প্রার্থীরা পরাজিত হলেও, ভাটপাড়ায় জয় পান অর্জুন পুত্র।
যদিও, জেতার পর থেকেই বিজেপি পরিষদীয় দলে খুব বেশি সক্রিয় নন পবন। বিধানসভার অধিবেশনেও বিজেপি বিধায়কদের সঙ্গে কখনও শাসকদলের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায়নি তাঁকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…