Special News Special Reports

তৃণমূলে যোগ দিয়েই অধিকারী পরিবারকে নিশানা অর্জুনের

0
(0)
খবর লাইভ  : বিজেপি ছেড়ে অর্জুন সিং তৃণমূলে যোগ দিতেই, তাঁর সাংসদ পদ থেকে ইস্তফা নিয়েও প্রশ্ন উঠে গেল। রবিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে যোগদানের পরেই সাংবাদিক বৈঠক করেন ব্যারাকপুরের বিজেপি ত্যাগী সাংসদ। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় তাঁর সাংসদ পদ থেকে ইস্তফা নিয়ে। জবাবে নাম না করে তিনি ইঙ্গিত করেছেন অধিকারী পরিবারের দিকেই। তিনি বলেন, ‘‘এমন দু’জন সাংসদ রয়েছেন, যাঁরা তৃণমূলের হয়ে লোকসভায় জিতেছেন। অথচ এখন তাঁরা বিজেপি করছেন। তাঁরা আগে ইস্তফা দিন। আমার ইস্তফা দিতে এক ঘণ্টাও লাগবে না। দিল্লি যেতে যতটুকু সময় লাগে, ততটুকুই অপেক্ষা করতে হবে।’’

উপস্থিত কারও বুঝতে অসুবিধা হয়নি যে, অর্জুনের নিশানায় রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিবার। তাঁর বাবা শিশির অধিকারী কাঁথি ও ভাই দিব্যেন্দু অধিকারী তমলুকের তৃণমূল সাংসদ। তবে নিজের প্রশ্নের জবাবে একটি বারের জন্যও অধিকারী পরিবারের নাম

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *