Special News Special Reports

কলকাতার আলিপুরের একটি হোটেলে অর্জুন, বাড়ছে জল্পনা

0
(0)

খবর লাইভ  : গত কয়েক দিন ধরে তিনি ‘বেসুরো’। রবিবারই দলবদলের সম্ভাবনা উস্কে দিয়েছন  অর্জুন সিং নিজেই। কটাক্ষের সুরে বারাকপুরের সাংসদ জানালেন, তিনি বিজেপিতে থাকতে চাইছেন না এমনটা নয়, বিজেপি তাঁকে রাখতে পারছে না।

ভাটপাড়ার পার্টি অফিস থেকে কলকাতার দিকে রওনা হন অর্জুন সিং। তাঁর অনুগামীরা দ্বিধাবিভক্ত। কেউ বললেন, ‘‘দাদা যেদিকে, আমরাও সেই পথে ধরব।’’ কেউ আবার বিশ্বাসই করতে চান না যে বিজেপি ছাড়তে পারেন সাংসদ অর্জুন। ভাটপাড়া থেকে কলকাতার আলিপুরের একটি হোটেলে উঠেছেন বিজেপি সাংসদ অর্জুন। বাইরে দেখা গিয়েছে তৃণমূলের পতাকা সম্বলিত গাড়ি। কার সঙ্গে বৈঠক করছেন অর্জুন? তা এখনই জানা যায়নি। এখান থেকেই কি অভিষেকের অফিসে যাবেন? বাড়ছে জল্পনা।

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *